Est. 2026
ডেইলি বিজ্ঞান বিষয়ক সংবাদ আপনার দোরগোড়ায়
science

আপনার কি কখনো মনে হয়েছে আপনার হাত অন্য কেউ নিয়ন্ত্রণ করছে? এটি হতে পারে এলিয়েন হ্যান্ড সিন্ড্রোম

মস্তিষ্কের ক্ষতির কারণে হাত নিজে নিজে নড়ে—এটি এলিয়েন হ্যান্ড সিন্ড্রোম

পড়তে লাগবে শুধুমাত্র ১ মিনিট
এলিয়েন হ্যান্ড সিনড্রোমে মস্তিষ্কের ক্ষতির ফলে হাত নিজে থেকেই নড়তে পারে।
এলিয়েন হ্যান্ড সিনড্রোমে মস্তিষ্কের ক্ষতির ফলে হাত নিজে থেকেই নড়তে পারে।

এলিয়েন হ্যান্ড সিনড্রোম একটি বিরল স্নায়বিক ব্যাধি। এ ব্যাধির কারণে একজন ব্যক্তির কোনো একটি হাত অথবা কখনো কখনো পা রোগীর নিজের ইচ্ছার বাইরে স্বতঃস্ফূর্তভাবে নড়াচড়া করে। রোগী অনুভব করেন যেন হাতটি তাঁর নিয়ন্ত্রণে নেই বা হাতটি তাঁর নিজের নয়।

যখন মস্তিষ্কের একটি নির্দিষ্ট অংশ ক্ষতিগ্রস্ত হয়, বিশেষত যেসব অংশ চলাচল নিয়ন্ত্রণ ও মস্তিষ্কের দুই পাশের যোগাযোগ নিয়ন্ত্রণ করে, তখন এই সমস্যা দেখা দেয়।

articles